জীর্ণ-শুষ্কক-দীর্ণ পাতার মতো
কালের সমুদ্রে কাল হয়েছে বিগত।
চৈত্রশেষে আজ আবার দিয়েছে হাঁক,
রুদ্র-রুক্ষ, দুর্বিনীত, দুরন্ত বৈশাখ।
সন্ত-শান্ত বসন্তের শেষে
সময়ের চক্র পূর্ণ করে
প্রবীণ সুর্য আকাশে উঠেছে
নবীন সুর্য হয়ে।
পুরনো প্রভাত আসিয়াছে ফের,
নববর্ষের নবীন প্রভাত লয়ে।
রমনার নবপত্রপল্লবিত বটমূলে,
ধানমন্ডির কল্লোলিত ঝিলে−;
চারুকলার মঙ্গল-মিছিলে,
চাটগাঁর ডিসি হিলে,
আজ বাঙালির শুভ জন্নদিন−,
আজ বাঙালির আনন্দ-উৎসব।
নবপত্রবৎ জাতিবৃক্ষের পুনর্জন্ন আজ।
আজ বিন্দুর মাঝে সিন্ধুর কলরব।
হে সর্বপাপহারী বৈশাখের প্রিয় সুর্য−,
তিমিরবিনাশী হে আলোর সারথি−
তোমার ভুবন-ভাসানো আলোয়
তুমি ভরিয়ে দাও আমাদের আকাশ।
আমরা প্রাণের আনন্দ নিয়ে বাঁচি।