রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সরকারের নির্দেশেই আমিনীর ছেলে গুম হয়েছে: মির্জা ফখরুল!

রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলেকে সরকারি নির্দেশেই বিশেষ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130090041820110323.jpg

মির্জা ফখরুল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজধানীর ৫৭ নং ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী অপহরণ করে। মুফতি আমিনীর ছোট ছেলে আবুল হাসানাতের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

তিনি বলেন, আমিনীর পরিবারকে মোবাইলে নানা রকম হুমকি দেয়া হচ্ছে। আমিনী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বলে সরকার তাকে দাবিয়ে রাখতেই তার পরিবারের ওপর আঘাত হানছে।

এ সময় দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মন্তব্য করে হাসনাতকে অবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সংবাদ সম্মেলনে দেশব্যাপী বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি।
পরের অংশ - সরকারের নির্দেশেই আমিনীর ছেলে গুম হয়েছে: মির্জা ফখরুল!

‘নির্দোষ প্রমাণে ছেলেদেরকে আদালতে হাজির করুন’বললেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম!

সরকারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার আগামী এক বছরের মধ্যেই শেষ করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা অয়োজিত ‘যুদ্ধাপরাধের বিচার, বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এক বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের করা ১২ জনের তালিকার অধিকাংশের বিচার শেষ হবে দাবি করে কামরুল বলেন, খুব শিগগিরই বিচারের কাজ শুরু হবে। বিচার শুরু হলে তা দ্রুতই শেষ হবে।

বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, যদি সৎ সাহস থাকে বিদেশ থেকে ছেলেদের এনে মামলা মোকাবিলা করে আপনার ছেলেরা যে নির্দোষ তা প্রমাণ করুন।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_1/127426676420100519.jpg

আলেঅচিত ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অভিযুক্ত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের অন্যায়ের সঙ্গে জড়িতরা কেউই রেহাই পাবে না।

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিম অভিযোগ করে বলেন, ’৭১- এর পরাজিত শত্রুদের বাঁচাতে বিএনপি-জামায়াত গণতন্ত্র ধ্বংসের জন্য মাঠে নেমেছে। এদের প্রতিহত করা হবে।

জনতার প্রত্যাশার আহবায়ক এমএ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তৃতা করেন।
পরের অংশ - ‘নির্দোষ প্রমাণে ছেলেদেরকে আদালতে হাজির করুন’বললেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম!

আদালতকে নির্দেশ দেয়ার অধিকার নেই প্রধানমন্ত্রীর : বিএনপি !

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর মুক্তঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতার এই অভিযোগ করেন।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/128101961320100805.jpg

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক, কোকো হোক আর দেশের অন্য যে কোনও নাগরিক হোক, কারো বিচার নিয়েই আদালতকে নির্দেশ অধিকার প্রধানমন্ত্রীর নেই। তার এই নির্দেশ থেকে বোঝা যায়, বিচার বিভাগ স্বাধীন নয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ন করেছে। তিনি বিচার ব্যবস্থাকে নিজের হাতে নির্মমভাবে হত্যা করছেন।’

বিএনপি নেতারা বলেন, একদিকে প্রতিহিংসামূলকভাবে বিরোধীদলকে হয়রানি আর অন্যদিকে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে অপরাধীদের ছেড়ে দিয়ে দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে সরকার।

তাদের অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য বিরোধীদলের মামলাগুলো প্রত্যাহার না করে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে খুনি-সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে সরকার।

এদিকে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি পালন করে বিএনপি।

সমাবেশে জানানো হয়, একই ইস্যু নিয়ে মুক্তাঙ্গনে রবিবার যুবদল, সোমবার স্বেচ্ছাসেবক দল ও মঙ্গলবার ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান ও রাজিয়া ফয়েজ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও রুহুল কবির রিজভী আহমেদ সহ দলের অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
পরের অংশ - আদালতকে নির্দেশ দেয়ার অধিকার নেই প্রধানমন্ত্রীর : বিএনপি !

নিজামী-মুজাহিদকে ‘টর্চার সেলে’ নেয়ার অভিযোগ!

ধানমন্ডির বাড়িটিকে ‘সেফ হোম’ নাম দিয়ে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে জিজ্ঞাসাবাদের নামে ‘টর্চার সেলে’ নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

শনিবার দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_3/130294619720110416.jpg

আজহারুল দাবি করেন, ‘ধানমন্ডির বাড়িটির নাম ‘সেফ হোম’ দেওয়া হলেও প্রকৃত অর্থে এটি হবে একটি টর্চার সেল। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পরিবর্তনের এই ঘটনা প্রমাণ করে সরকার ট্রাইব্যুনালকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামত বিচারকার্য পরিচালনা করতে চায়’।

গত ১৩ এপ্রিল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ধানমন্ডি ১৬ নং সড়কের ২০/এ বাড়িকে ‘সেফ হোম’ ঘোষণা দিয়ে সেখানে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর এক সপ্তাহ আগে একই আদালত ওই দুই আটক নেতাকে কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলো।

আজহারুল বলেন, তাঁর দলের আটক নেতাদের নির্যাতন করতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের বদলে ধানমন্ডির একটি বাড়িতে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয়া হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সরকারের ইচ্ছা বাস্তবায়নের করতেই জায়গা বদল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

১৯৭৩ সালের আন্তজার্তিক যুদ্ধাপরাধ আইনকে কালো আইন উল্লেখ করে তিনি বলেন, এ আইনে বিচার হলে তা হরেব মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবাদ সম্মেলনে নিজামী ও মুজাহিদের রিমান্ড বাতিল ও আটক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৮ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম উপস্থিত ছিলেন।
পরের অংশ - নিজামী-মুজাহিদকে ‘টর্চার সেলে’ নেয়ার অভিযোগ!

অবৈধ কমিটিতে খালেদার যাবার প্রশ্নই আসে না: এমকে আনোয়ার!

সংবিধান সংশোধনের জন্য সরকারের বিশেষ কমিটিকে অবৈধ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, ওই কমিটিতে বেগম খালেদা জিয়ার যাওয়ার প্রশ্নই আসে না।

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/130003492120110313.jpg

গত দু’তিন দিন ধরে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে তার মতামত নেবে সংক্রান্ত খবরের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এমকে আনোয়ার বলেন, ‘সংবিধান সংশোধনে বিশেষজ্ঞ, রাজনীতিক, বিশিষ্ট নাগরিকদের নিয়ে কমিশন গঠন করা যেতে পারতো। কিন্তু সেটি না করে একটি বিশেষ কমিটির নামে সরকার এক দলীয় একটি কমিটি করে সেখানে মতামত দেওয়ার কথা বলা হচ্ছে। আমি মনে করি, এ কমিটিটাই অবৈধ। এ অবৈধ কমিটিতে যাওয়ার প্রশ্নই আসে না’।

সংবিধান সংশোধন কোনো লুকোচুরির বিষয় নয় দাবি করে এমকে আনোয়ার আরো বলেন, সংবিধান সংশোধন করতে রাস্তায় আসুন। প্রয়োজনে গণভোট দিন। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কিনা তা জনগণই ঠিক করবে।

শেয়ার কেলেঙ্কারির বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের গড়িমসির সমালোচনা করে এই বিএনপি নেতা প্রশ্ন করেন, শেয়ার কেলেঙ্কারির যারা জড়িত তারাই কি অর্থমন্ত্রীকে নিয়োগ দিয়েছে? আর যে কারণে তিনি তদন্ত প্রতিবেদনে আসা শেয়ার কারসাজির হোতাদের নাম প্রকাশ করতে চান না।

তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি- আওয়ামী লীগ ‘৭২ এর সংবিধানে কোনদিনও ফিরে যেতে পারবে না এবং ৫ম সংশোধনী সম্পূর্ণ বাতিল করতে পারবে না। কারণ, ’৭২ এর সংবিধান সংশোধন করেই ভারতকে বেরুবাড়ি দেওয়া হয়েছিলো। ‘৭২ এর সংবিধানে ফিরে যেতে হলে বেরুবাড়ি ফেরত আনতে হবে।’

নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (বীরবিক্রম), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন।
পরের অংশ - অবৈধ কমিটিতে খালেদার যাবার প্রশ্নই আসে না: এমকে আনোয়ার!

সম্পদের ওপর করারোপে আরও চিন্তা করতে হবে: অর্থমন্ত্রী!

বুধবার, ১৩ এপ্রিল, ২০১১

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সম্পদের ওপর করারোপ নিয়ে তিনি নিজেই উদ্বিগ্ন ও বিভ্রান্ত। তাই বিষয়টি নিয়ে তাঁকে আরও চিন্তা করতে হবে। তিনি বলেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না, এটা চালু হওয়া ঠিক হবে কি না। বিশেষ করে আবাসন খাতে এর প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন।’
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘এনবিআর: চ্যালেঞ্জ ও উত্তরণে সংস্কার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অনেক সময় কর আদায় করাটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়। অথচ দরকার হলো সরকারের সম্পদ বাড়ানো।



কর্মশালায় ‘প্রস্তাবিত সম্পত্তি করের যৌক্তিকতা ও বৈশিষ্ট্য’, ‘এনবিআরের সংস্কার বা আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত ও গৃহীতব্য কর্মসূচি’ এবং ‘বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক) পদ্ধতি, নতুন মূসক আইন এবং এর প্রধান বৈশিষ্ট্য’ শীর্ষক তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। তবে মূল আলোচনা হয় সম্পদের কর নিয়ে।
এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এ ছাড়া এতে অংশ নেন সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, এনবিআরের সদস্য মো. ফরিদ উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।
কর্মশালায় এনবিআরের পক্ষ থেকে সম্পদ কর নিয়ে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের কর চালু রয়েছে। বাংলাদেশেও তা চালু করা উচিত। এতে রাজস্ব আয় বাড়বে।
কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, তিনি সম্পদের করের বিরুদ্ধে এবং এটা তাঁর কাছে যৌক্তিক মনে হচ্ছে না।
কর্মশালায় সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামাল, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ উপস্থিত ছিলেন।
পরের অংশ - সম্পদের ওপর করারোপে আরও চিন্তা করতে হবে: অর্থমন্ত্রী!

সংবিধান সংশোধনে কমিশন গঠনের সুযোগ নেই: সুরঞ্জিত!

সংবিধান সংশোধনে ‘কমিশন’ গঠনের সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই বলে জানিয়েছেন এ-সংক্রান্ত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান সংশোধনে কমিশন গঠন করার দাবির পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া জানান তিনি।

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

সুরঞ্জিত অভিযোগ করেন, সংবিধান সংশোধনের কাজ যতই গুছিয়ে আনা হচ্ছে, ততই নতুন নতুন কথা বলে বিতর্ক সৃষ্টির জন্য একটি মহল প্রচেষ্টা চলাচ্ছে।
‘সাংবিধানিক ও গণতান্ত্রিক রীতি মেনেই সংবিধান সংশোধন করা হচ্ছে। আপনারা (বিএনপি) এখন বলছেন কমিশন করতে হবে—এটা তো সংবিধানে লেখা নেই। কমিশন করার কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই।’ বিশেষ কমিটিতে সাংবিধানিকভাবে সব দলের প্রতিনিধি রাখা হয়েছে বলে উল্লেখ করেন সুরঞ্জিত।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করে আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জানান, জনগণ ও সংসদ রচিত সংবিধান পদদলিত করে বিএনপিই পঞ্চম সংশোধনী করেছিল।
মির্জা ফখরুল ইসলাম গতকাল সোমবার বলেন, চাপিয়ে দেওয়া সংবিধান জনগণ মেনে নেবে না।
এর প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংবিধান সংশোধনের সময় বিএনপি তো কোনো রাজনৈতিক দলকে ডেকেছে বলে শুনিনি, কমিশন বসেছে বলে শুনিনি। তারা (বিএনপি) স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে পদদলিত করেছে, সব শেষে পঞ্চম সংশোধনী চাপিয়ে দিয়েছে। আর যে-ই বলুক, বিএনপির মুখে এ কথা শোভা পায় না।’
সংবিধান সংশোধনে বিশেষ কমিটিতে বিএনপিকে রাখা হয়েছে উল্লেখ করে সুরঞ্জিত বিরোধী দলকে কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
পরের অংশ - সংবিধান সংশোধনে কমিশন গঠনের সুযোগ নেই: সুরঞ্জিত!

মার্কিন মানবাধিকার প্রতিবেদন যুক্তিসঙ্গত নয়: পররাষ্ট্রমন্ত্রী!

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১১

বাংলাদেশের মানবাধিকার বিষয়ক মার্কিন প্রতিবেদন যুক্তিসঙ্গত নয় দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিবেদনটি বাংলাদেশের প্রকৃত অবস্থার সঙ্গে অসামাঞ্জস্যপূর্ণ ও দুর্বল।

সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_1/129991502320110312.jpg

দীপু মনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনটির গবেষণা ও সূত্রের অপর্যাপ্ততা রয়েছে এবং অসমর্থিত সূত্রের কারণে আমার কাছে দুর্বল বলে মনে হয়।’

তিনি জানান, এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক একটি প্রতিবেদন, যেখানে মানবাধিকার বিষয়টি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র সংবাদপত্র, বিভিন্ন বেসরকারি সংস্থা ও অন্যান্য ব্যক্তিগত উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন যা নির্ভরযোগ্য ও যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত শুক্রবার ওয়াশিংটনে মানবাধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেন। এতে ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আদালতে বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের ন্যায়বিচার না পাওয়া, অপরাধ প্রমাণ ছাড়াই সন্দেহভাজনদের আটক রাখা এবং সভা-সমাবেশে বাধা প্রদান ও গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করে।

বিশেষ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাসহ নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করা হয় প্রতিবেদনটিতে।

এছাড়া শান্তিরক্ষা মিশনে আইভোরি কোস্টে বাংলাদেশি পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য জাতিসংঘের সদর দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, মিশনে কর্মরত ১২০ বাংলাদেশি পুলিশ সদস্যের আবাসে হামলাকারীদের বিরুদ্ধে জাতিসংঘ অভিযান শুরু করেছে।

রূপপুর পরমাণু বিদ্যুতকেন্দ্র স্থাপনের বিষয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে পরমাণু বিদ্যুতকেন্দ্র স্থাপনে আনুষ্ঠানিক চুক্তি হবে।
পরের অংশ - মার্কিন মানবাধিকার প্রতিবেদন যুক্তিসঙ্গত নয়: পররাষ্ট্রমন্ত্রী!

মন্দা সত্ত্বেও রেমিট্যান্স ও রপ্তানি বেড়েছে: অর্থমন্ত্রী!

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও দেশের রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি বেড়েছে। এছাড়া জনশক্তি রপ্তানি বেড়েছে বলেও দাবি করেন তিনি।

সোমবার বিকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে মুজিবনগর দিবস উপলক্ষে শহীদ মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_1/128793759420101024.jpg

প্রধান অতিথির বক্তব্যে মুহিত বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের প্রবৃদ্ধি বেড়েই চলছে। যা দেশের ইতিহাসে নেই। দিন দিন রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে বলেও দাবি করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৪০ শতাংশ। জনশক্তি রপ্তানি বেড়েছে প্রায় ৪০লাখ। বাংলাদেশের তুলনায় বিশ্বের অন্য কোনো দেশ এ তালিকায় নেই বলেও জানান তিনি।

সারা দেশে তথ্যকেন্দ্র স্থাপন করে দেশ তথ্য-প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে মন্তব্য করে মুহিত বলেন, আগের জাতীয় বাজেট ছিল অতি গোপনীয় বিষয়। কিন্তু বর্তমান সরকারের আমলে এটা উন্মোক্ত করে দেয়া হয়েছে।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়- ঐক্যমতের ভিত্তিতে না হলে তারা সংবিধান সংশোধন মানবেন না। অথচ তারা সংসদেও আসছেন না। সংবিধান সংশোধন কমিটিতে নাম চাওয়া হলেও তারা নাম দিচ্ছেন না।

তিনি বলেন, সংসদে না আসলে আলোচনা কোথায় হবে। তাহলে কি বাগান বাড়িতে বসতে চান? বাগান বাড়িতে বসে প্রাসাদ ষড়যন্ত্র হতে পারে, কিন্তু সংবিধান নিয়ে আলোচনা হতে পারে না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, পঞ্চম সংশোধনী কোন জনগণের রায় নিয়ে করেছিলেন? এর আগে বার বার বেয়নেটের খোঁচায় সংবিধানকে ক্ষত-বিক্ষত করা হয়েছিল। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। সংবিধান সংশোধন করার ক্ষমতা আমাদের রয়েছে।

ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সংবিধান নিয়ে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যে তার অজ্ঞতাই ফুটে উঠেছে। এই সংবিধানের আওতায় তিনি আজ বিরোধীদলীয় নেত্রী।

গণভোট ছাড়া সংবিধান সংশোধন করলে বিএনপি ক্ষমতায় এসে তা বাতিল করবে- বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, ‘আপনার স্বামী জিয়াউর রহমান কোন সংবিধানের অধীনে জনগণের ম্যান্ডেট নিয়ে সামরিক ফরমান জারি করেছিলেন?

তিনি বলেন, সংবিধান রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। আর সংবিধান রক্ষার জন্য জাতীয় চার মূলনীতিতে ফিরে যেতে হবে। এক্ষেত্রে কোনো আপস চলবে না বলেও মন্তব্য করেন মেনন।
পরের অংশ - মন্দা সত্ত্বেও রেমিট্যান্স ও রপ্তানি বেড়েছে: অর্থমন্ত্রী!

রাষ্ট্রপতি ব্যবস্থা চালুর দাবি করলেন এরশাদ!

দেশের চলমান সমস্যা সমাধানে আবারও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

সোমবার দলের বনানী কার্যালয়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

এরশাদ বলেন, ‘রাষ্ট্রপতিশাসিত এবং প্রাদেশিক পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং জনগণ ভালো থাকবে। তাই সংবিধান সংশোধন করে সংসদীয় পদ্ধতির পরিবর্তে আবারো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা চালু করা যেতে পারে।’

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_3/127272688920100501.jpg

দেশের সমস্যার আশু কোনও সমাধান নেই দেখে মানুষ আজ হতাশ উল্লেখ করে তিনি বলেন, সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চায়।

এব্যাপারে গণভোটের দাবি জানিয়ে এরশাদ বলেন, ‘এদেশের মানুষ রাষ্ট্রপতিশাসিত এবং প্রধানমন্ত্রী শাসিত (সংসদীয় পদ্ধতির) সরকার ব্যবস্থা দেখেছে। এখন জনগণ এই দুই ব্যবস্থার মধ্যে তুলনা করে বলছে, রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থাই ভালো।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশ পরিচালনায় প্রয়োজন প্রশাসনিক সংস্কার। জনদুর্ভোগ কমাতে সব সুযোগ-সুবিধা ঢাকা থেকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা সোমনাথ দে’র নেতৃত্বে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২ শতাধিক এবং মোড়েলগঞ্জের যুবদলের সভাপতি কেএম রুহুল আমিনের নেতৃত্বে যুব দলের শতাধিক নেতাকর্মী এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেয়।

এ সময় অন্যান্যের মধ্যে দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বাগেরহাট জেলার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরের অংশ - রাষ্ট্রপতি ব্যবস্থা চালুর দাবি করলেন এরশাদ!

৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না হাসিনা: আমিনী!

শনিবার, ৯ এপ্রিল, ২০১১

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতা ও ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।

এর কারণ হিসাবে তিনি বলেন, শেখ হাসিনার সরকার সরাসরি ইসলাম ও কুরআনবিরোধী অবস্থান নেয়ায় জনগণ তাদের আর ভোট দেবে না।

যশোরে হেফাজতে ইসলাম কর্মীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসাছাত্র হোসাইন আহমেদের স্মরণে শুক্রবার বিকালে যশোর ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল ও মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

http://www.rtnn.net/images/stories/politics/Aminiee.jpg

উল্লেখ্য, গত রবিবার কুরআন ও হাদীসের সঙ্গে সাংঘর্ষিক নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আহুত ৪ এপ্রিল সোমবারের হরতাল সমর্থনে হেফাজতে ইসলাম পার্টির ব্যানারে যশোরে মিছিল বের করলে তাতে পুলিশ আক্রমণ চালায়। এতে ওই মাদ্রাসাছাত্র নিহত হয়।

আলেম-ওলামাদের অত্যাচার করে কেউ ঠিকে থাকতে পারেনি দাবি করে আমিনী বলেন, কুরআন ধ্বংস করার জন্য সম্রাট আকবর যেমন দ্বীন-এ এলাহী ধর্ম চালু করেছিল। শেখ হাসিনা তেমন দ্বীন-এ এলাহী চালু করতে চায়। কিন্তু এদেশে তা হবে না।

তিনি বলেন, গত সোমবারের হরতালই প্রমাণ করেছে- এই সরকার কুরআনবিরোধী সরকার। ভারত-রাশিয়ার রাজনীতি এদেশে চলবে না। এদেশে চলবে কুরআনের রাজনীতি।

আমিনী আরো বলেন, ‘হরতালের পর কোনো কোনো মসজিদ কমিটির সভাপতি ঈমামদের বহিষ্কার করেছেন। আমি আওয়ামী লীগের ভাইদের বলতে চাই- আপনাদের প্রধানমন্ত্রীর পাশে সব সময় নাস্তিক মানুষ থাকে। কবীর চেধুরী একজন নাস্তিক। এই ধরনের নাস্তিকদের পাশে থেকে ইসলাম কায়েম করা যায় না।’

দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে কুরআন রক্ষার আন্দোলন ঠেকানো যাবে না মন্তব্য করে ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান বলেন, ক্যাডার লেলিয়ে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। ক্ষমতায় গেলে কুরআনের শাসনে আইন তৈরি করব।

এক শ্রেণীর আলেমদের সমালোচনা করে তিনি বলেন, উল্কা পরা আলেমদের বিশ্বাস করি না, আপনারাও বিশ্বাস করবেন না।

আমিনী বলেন, এক শ্রেণীর দালালেরা বলেন- কুরাআন নিয়ে মিছিল করা যায় না। কিন্তু মাবিয়া কুরআন নিয়ে মিছিল করেছিল। যে দলে কুরাআন আছে, সেই দলই শক্তিশালী।

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা ইসহাক, মুফতি ওয়াক্কাস, মুফতি সহিদুল ইসলাম, মুফতি শরাফত হোসেন, হযরত মাওলানা মুজিবুর রহমান, হযরত মাওলানা মঞ্জুরুল হক রায়পুরী, হযরত মাওলানা আব্দুল মালেক চৌধুরী প্রমুখ।
পরের অংশ - ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না হাসিনা: আমিনী!

ঝিনাইদহে ছাত্রদলকর্মীর পায়ের রগ কাটলো ছাত্রলীগ!

ঝিনাইদহে আরজু হোসেন (১৯) নামে এক ছাত্রদলকর্মীর পায়ের রগ কেঁটে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। শুক্রবার রাতে শহরের আরাপপুর সিটি লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, রাত আটটার দিকে আরজু বাড়ি থেকে শহরে আসছিল। এ সময় আরাপপুর সিটি লাইব্রেরির সামনে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগের কর্মী রাশেদ, রাকিব, আরিফ, রাজু ও ইমরান তাকে কুপিয়ে জখম করে ও বাম পায়ের রগ কেটে দেয়।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130228129620110408.JPG

আহত অবস্থায় আরজুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরজু হোসেন ৮ নং ওয়ার্ড ছাত্রদলেরকর্মী ও শহরের খাজুরা গ্রামের মাজেদুল হকের ছেলে।

খবর পেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা আরজুকে হাসপাতালে দেখতে যান।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটেছে।

এদিকে ছাত্রদলকর্মীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, বিএনপি নেতা এমএ মজিদ, আব্দুল মতলেব মিয়া, জাহিদুজ্জামান মনা, মুন্সী কামাল আজাদ ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
পরের অংশ - ঝিনাইদহে ছাত্রদলকর্মীর পায়ের রগ কাটলো ছাত্রলীগ!

বিপন্ন গণতন্ত্র রক্ষায় আন্দোলনের বিকল্প নেই: বিএনপি নেতারা!

সরকারকে ফ্যাসিবাদী অ্যাখ্যায়িত করে বিএনপি নেতারা বলেছেন, বিপন্ন গণতন্ত্র রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। আর এজন্য দলীয় নেতা-কর্মীদেরকে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের আদর্শ অনুসরণের তাগিদ দেন তারা।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন। দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্মরণে সংগঠনটি এই স্মরণসভার আয়োজন করে।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130227977720110408.jpg

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে গণতন্ত্রের জন্য খোন্দকার দেলোয়ার ত্যাগ স্বীকার করে গেছেন, তা আজ হুমকির সম্মুখীন। অথচ খোন্দকার দেলোয়ার দেশের সমস্ত মানুষকে গণতন্ত্রের জন্য অনুপ্রাণিত করেছিলেন। ১/১১’র চড়ম ক্রান্তিলগ্নে তিনি গণতন্ত্র ও সার্বভৌম্ব রক্ষায় প্রাণপণ লড়াই করেছিলেন।

তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার বিরাজনীতিকরণ ও রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আর ১/১১’র সেই নষ্ট সময়ে গণতন্ত্র রক্ষায় রুখে দাঁড়িয়েছিল বিএনপির প্রয়াত মহাসচিব।

শোককে শক্তিতে পরিণত করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজ যে ফ্যাসিস্ট সরকার দেশের ঘাঁড়ে চেপে বসেছে, তাদের বিরুদ্ধে সংগ্রামে খোন্দকার দেলোয়ারের মতো নেতা আজ বড়ই প্রয়োজন।

স্মরণসভায় বিএনপি নেতারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে দেলোয়ারের অসমাপ্ত আন্দোলনকে সফল করতে হবে। এক্ষেত্রে তার সাহসিক ভূমিকার কথাও স্মরণ করেন তারা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন সময়ে খোন্দকার দেলোয়ারের ওপর আক্রমণ হয়েছে। বিরোধী দল, সাবেক তত্ত্বাবধায়ক সরকার, মিডিয়া এমনকি নিজ দলের ভিতর থেকেও নানা আক্রমণ হয়েছে।

সব কিছুকেই তিনি (দেলোয়ার) সাহসিতার সঙ্গে মোকাবিলা করেছেন উল্লেখ করে তিনি বলেন, সাবেক মহাসচিবের এই সাহসিকতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গণতন্ত্র রক্ষায় এ শিক্ষা কাজে লাগাতে হবে।

নজরুল ইসলাম খান আরো বলেন, অগণতান্ত্রিক, অনির্বাচিত একটি সরকার এবং অতপর নির্বাচনের নামে ক্ষমতায় এসে অগণতান্ত্রিক কার্যক্রমে লিপ্ত একটি সরকারের সব ধরনের আক্রমণ ছিল দেলোয়ারের বিরুদ্ধে। স্মরণ সভা থেকে তার সেই আক্রমণের জবাব দেওয়ার প্রতিশ্রুতি সবাইকে নিতে হবে।

অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘খোন্দকার দেলোয়ার এমন একজন ব্যক্তি, যিনি সম্পদ আহরণের প্রতিযোগিতায় নামেননি। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা।’

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক আমলে অনেকেই কারাবন্দি হয়ে নির্যাতনের শিকার হলেন। সেই সময়ের নায়কদের কোনো বিচার হলো না।

তিনি বলেন, যারা বিচারের ব্যবস্থা করল না, ভবিষ্যতে তাদের বিচার যেন হয় তার ব্যবস্থায় আজকের স্মরণসভা থেকে শপথ নিতে হবে।

স্মরণ সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বলেন, দেশ ও দলের ক্রান্তিলগ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খোন্দকার দেলোয়ারকে যে গুরু দায়িত্ব দিয়েছিলেন সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে তার সেই দায়িত্ব পালন রাজনীতিকদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

আয়োজক কমিটির আহবায়ক দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাবি শিক্ষক সমিতির নেতা অধ্যাপক ড. ছদরুল আমিন, কলামিস্ট মাহফুজ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
পরের অংশ - বিপন্ন গণতন্ত্র রক্ষায় আন্দোলনের বিকল্প নেই: বিএনপি নেতারা!

হরতালের কর্মসূচি সফল দাবি হয়েছে, খুব দ্রুত নতুন কর্মসূচির ঘোষণা দেবে আমিনী!

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১

নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষানীতি ও হাইকোর্টের ফতোয়া বিরোধী রায় বাতিলের দাবিতে ডাকা হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতি ফজলুল হক আমিনী। একইসঙ্গে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিনি।

http://www.rtnn.net/images/stories/politics/Aminiee.jpg

সোমবার সকাল-সন্ধ্যা হরতাল শেষে লালবাগ মাদ্রাসায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি আমিনী এসব কথা বলেন।

এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এখন থেকে আমরা কেবল আর মাদ্রাসায় আবদ্ধ থাকবো না, মাঠও আমাদের দখলে থাকবে।’

সোমবারের হরতালকে গত আড়াই বছরে মধ্যে সবচেয়ে সফল হরতাল দাবি করে মুফতি আমিনী আগামী ১০ থেকে ২৫ মে পর্যন্ত ছয়টি বিভাগে মহাসমাবেশ, ২৭ মে ঢাকায় মহাসমাবেশ এবং ২০ এপ্রিল ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

একইসঙ্গে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেছেন। তাদের মুক্তি না দেয়া হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুমকি দেন তিনি।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল বিকালে রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৮ এপ্রিল দেশব্যাপী দোয়া দিবস এবং যশোরে মহাসমাবেশ। এছাড়া ১০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নারী নীতির কোরআন বিরোধী ধারা সমূহের ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি।
পরের অংশ - হরতালের কর্মসূচি সফল দাবি হয়েছে, খুব দ্রুত নতুন কর্মসূচির ঘোষণা দেবে আমিনী!

জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী!

সোমবার, ৪ এপ্রিল, ২০১১

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, নারী উন্নয়ন নীতিতে কোরআন ও সুন্নাহবিরোধী কিছু নেই বলেই ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

http://omsnewsbd.com/wp-content/uploads/2011/02/2942.1252674766.Unrest_Continues_After_bd871.jpg

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। হরতালে পিকেটারদের উপস্থিতিও কম ছিল। মোহাম্মদপুরে মাদ্রাসার সামনে ছাত্ররা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকার কোরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করবে না। নারীনীতিতে সাংঘর্ষিক কিছু নেই। যারা এই নীতির বিরোধিতা করছে, তারা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই বিরোধিতা করছে।’
প্রতিমন্ত্রী বলেন, কোরআন সঙ্গে নিয়ে মিছিল-মিটিং করে কোরআনকে অবমাননা করা হচ্ছে। অহেতুক এভাবে হরতাল দিয়ে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে।
হরতাল চলাকালে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যারা পুলিশের ওপর আঘাত করে আইন লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরের অংশ - জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী!

অর্থনৈতিক অবস্থা মন্ত্রিসভাকে জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সার্বিক অর্থনৈতিক অবস্থা মন্ত্রিসভাকে অবহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

http://www.thebengalitimes.ca/admin-bt/news_images/27/image_27_1119.gif

সূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ওই বৈঠকে জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া ও তারল্য নিয়ে জনমনে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে। সৈয়দ আশরাফ বলেন, সামষ্টিক অর্থনীতির এসব বিষয় তথ্যভিত্তিক ও গবেষণামূলক হওয়া দরকার। অনেক সময় অতিরঞ্জিত হয়ে এসব বিষয় প্রকাশিত হয়। এই আলোচনায় অন্য মন্ত্রীরাও অংশ নেন।
সূত্র জানায়, বৈঠকে বলা হয়, আমানতের ওপর সুদের হার বাড়ানোকে উপলক্ষ করে ব্যাংকঋণের ওপর সুদ বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই জানতে চান, বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিবছর প্রচুর মুনাফা করার পরও ব্যাংকের সুদের হার এক শতাংশ বাড়ানো হলো কেন? ঋণের সুদ ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো উচ্চহারে সার্ভিস চার্জ নিয়ে থাকে। এসব ব্যাংকের কোনো জবাবদিহি নেই বলেও মন্তব্য করেন কোনো কোনো মন্ত্রী। পরে প্রধানমন্ত্রী অর্থসচিবকে এ বিষয়ে বিস্তারিত তথ্য মন্ত্রিসভাকে জানাতে নির্দেশ দেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জাতীয় নারী উন্নয়ন নীতি সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টি করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ মন্ত্রিসভা বৈঠক নিয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভা বৈঠকে ‘ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য প্রমোশন অ্যান্ড লিবারেলাইজেশন অব ট্রেড ইন সার্ভিস অ্যামং আপটা পার্টিসিপেটিং স্টেটস’ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, ২০০৫ সালে এশিয়া-প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) জোট গঠন করা হয়। বাংলাদেশ ছাড়াও আপটার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা। এ দেশেগুলোর মধ্যে ৫৮৭টি পণ্যে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে।
পরের অংশ - অর্থনৈতিক অবস্থা মন্ত্রিসভাকে জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

অর্থনৈতিক অবস্থা মন্ত্রিসভাকে জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সার্বিক অর্থনৈতিক অবস্থা মন্ত্রিসভাকে অবহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

http://www.thebengalitimes.ca/admin-bt/news_images/27/image_27_1119.gif

সূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ওই বৈঠকে জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া ও তারল্য নিয়ে জনমনে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে। সৈয়দ আশরাফ বলেন, সামষ্টিক অর্থনীতির এসব বিষয় তথ্যভিত্তিক ও গবেষণামূলক হওয়া দরকার। অনেক সময় অতিরঞ্জিত হয়ে এসব বিষয় প্রকাশিত হয়। এই আলোচনায় অন্য মন্ত্রীরাও অংশ নেন।
সূত্র জানায়, বৈঠকে বলা হয়, আমানতের ওপর সুদের হার বাড়ানোকে উপলক্ষ করে ব্যাংকঋণের ওপর সুদ বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই জানতে চান, বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিবছর প্রচুর মুনাফা করার পরও ব্যাংকের সুদের হার এক শতাংশ বাড়ানো হলো কেন? ঋণের সুদ ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো উচ্চহারে সার্ভিস চার্জ নিয়ে থাকে। এসব ব্যাংকের কোনো জবাবদিহি নেই বলেও মন্তব্য করেন কোনো কোনো মন্ত্রী। পরে প্রধানমন্ত্রী অর্থসচিবকে এ বিষয়ে বিস্তারিত তথ্য মন্ত্রিসভাকে জানাতে নির্দেশ দেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জাতীয় নারী উন্নয়ন নীতি সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টি করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ মন্ত্রিসভা বৈঠক নিয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভা বৈঠকে ‘ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য প্রমোশন অ্যান্ড লিবারেলাইজেশন অব ট্রেড ইন সার্ভিস অ্যামং আপটা পার্টিসিপেটিং স্টেটস’ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, ২০০৫ সালে এশিয়া-প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) জোট গঠন করা হয়। বাংলাদেশ ছাড়াও আপটার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা। এ দেশেগুলোর মধ্যে ৫৮৭টি পণ্যে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে।
পরের অংশ - অর্থনৈতিক অবস্থা মন্ত্রিসভাকে জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিজয়ীদের খালেদার অভিনন্দন

শনিবার, ২ এপ্রিল, ২০১১

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/127342145220100509.jpg

শুক্রবার সৌদি আরব থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, ‘দেশের সার্বিক অবনতিশীল পরিস্থিতিতে নগ্ন দলীয়করণ ও নানাবিধ অপকৌশলে উচ্চ আদালতকে কলুষিত করে ন্যায় বিচারের পথ সম্পূর্ণ রুদ্ধ করে দেয়ার বিরুদ্ধে নিরঙ্কুশ রায় দেয়ায় আমি সচেতন আইনজীবী সমাজকে মোবারকবাদ জানাই।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে বিজয়ীরা আইনের শাসন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সঙ্গে নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

খালেদা জিয়া বলেন, সমিতির গৌরব সমুন্নত রাখতে বিজয়ী সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণ করে সমিতির গণতান্ত্রিক ধারা অবহ্যাত রাখায় বিজিত প্রার্থীদেরও ধন্যবাদ জানান তিনি।
পরের অংশ - সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিজয়ীদের খালেদার অভিনন্দন

দুই বছরের মধ্যে ঢাকার যানজট কমে আসবে: যোগাযোগমন্ত্রী

আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে আসবে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেছেন, ঢাকার যানজট নিরসনে দ্রুতগতিতে একাধিক ফ্লাইওভার, দ্বিতল রাস্তা ও মেট্রো রেলের নির্মাণ প্রকল্প এগিয়ে চলেছে।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_1/128497697520100920.jpg

বৃহস্পতিবার সকালে মিরপুর থেকে এয়ারপোর্ট রোডে ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।

যানজট নিরসনে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে এসব প্রকল্প শেষ করতে বদ্ধপরিকর সরকার।

মন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে ঢাকার যানজট অনেকাংশেই থাকবে না। সব কাজই ২০১৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে।’

ফ্লাইওভার নির্মাণ প্রকল্প পরিচালক কর্নেল আবু সাইদ মো. মাসুদ বলেন, ‘মিরপুর-১১ ও ১২ থেকে যদি এয়ারপোর্টে যেতে হলে ১০ নম্বর গোল চত্বর থেকে বিজয় সরণী হয়ে তারপর মহাখালি হয়ে আবার এয়ারপোর্ট রোড দিয়ে এয়ারপোর্টে যেতে হতো।

আর ফ্লাইওভার নির্মাণ হলে আগে যেখানে এক ঘণ্টার বেশি সময় লাগত সেটা দশ মিনিটেই যাওয়া যাবে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি ২০১২ সালে অক্টোবরের মধ্যে মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভারের কাজ শেষ হবে।’
পরের অংশ - দুই বছরের মধ্যে ঢাকার যানজট কমে আসবে: যোগাযোগমন্ত্রী

সংবিধানে বিতর্কিত কিছু অন্তর্ভুক্ত করা হলে প্রত্যাখান: মওদুদ

সংবিধান সংশোধনের নামে সরকার জাতিকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সংবিধান সংশোধনের নামে বিতর্কিত কিছু অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হলে বিরোধীদল তা প্রত্যাখান করবে বলে জানান মওদুদ।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/127998997020100724.jpg

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘একমাত্র সংসদই আইন পরিবর্তন বা সংশোধন করতে পারে। আওয়ামী লীগ মনগড়া একটা খসড়া সংবিধান তৈরি করে সেখানে ৩১টি অনুচ্ছেদ সংযোজন করে যা খুশি তাই করছে। দেশে এখন কোনও সংবিধান নেই। আর সংবিধান না থাকলে সংসদও নেই, সরকারও নেই।’

সুপ্রিম কোর্টকে আইন পাস করার দায়িত্ব দেওয়া হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) আরো ৩১ টি অনুচ্ছেদ সংবিধানে সংযোজন করার জন্য হাইকোর্টে রিভিউ করেছে।

সরকারের আড়াই বছরের শাসনে জাতি শঙ্কিত ও আতঙ্কিত উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য বিচার বিভাগসহ সকল প্রতিষ্ঠান ‘কন্ট্রোল’ করতে চায়।

ওবায়দুর রহমান স্মরণে তিনি বলেন, ওবায়দুর রহমান তার জীবনকে গণতন্ত্র, দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। তার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সভাপতি টিএম গিয়াস উদ্দীনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ প্রমূখ বক্তব্য রাখেন।
পরের অংশ - সংবিধানে বিতর্কিত কিছু অন্তর্ভুক্ত করা হলে প্রত্যাখান: মওদুদ

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য