চট্রগ্রাম বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চট্রগ্রাম বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কক্সবাজারে বছরব্যাপী ভোট কার্যক্রম

বুধবার, ২৩ মার্চ, ২০১১

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে সুন্দরবনকে বিজয়ী করতে কক্সবাজারে বছরব্যাপী ভোট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম এ খালেক ও বিপুল কৃঞ্চ দাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আমজাদ হোসেন, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, প্রকৌশলী কানন পাল, সহকারী পুলিশ সুপার (সদর) মো. তোফায়েল আহমদ প্রমুখ। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর এই কার্যক্রমের বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক বলেন, সুন্দরবন ও কক্সবাজার বাংলাদেশের গর্ব। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে শীর্ষস্থানে নিয়ে যেতে প্রত্যেককে ভোট প্রয়োগ কার্যক্রমে অংশ নিতে হবে।

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e2/CoxBazar_Beach.JPG/800px-CoxBazar_Beach.JPG

বেলা ১১টা থেকে দুটি ল্যাপটপ কম্পিউটারে সুন্দরবনকে ভোট দেওয়া শুরু করা হয়। প্রথম ভোটটি দেন জেলা প্রশাসক। এরপর স্থানীয় আইনজীবী, সাংবাদিক, পুলিশ, রাজনীতিবিদ ও সমাজকর্মীরা ভোট কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পেশার শতাধিক মানুষ সুন্দরবনকে ভোট দেন।
ভোট প্রদান কার্যক্রমের সমন্বয়ক বিশ্বজিত সেন জানান, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে শীর্ষ স্থানে নিয়ে যেতে বছরব্যাপী এই কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী কিছুদিন শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ভোট প্রয়োগ শেষে জেলার আটটি উপজেলার এই কার্যক্রম চালানো হবে। ভোট প্রয়োগের পাশাপাশি চলবে পরিবেশ রক্ষাসংক্রান্ত নানা প্রচার কার্যক্রম।
পরের অংশ - কক্সবাজারে বছরব্যাপী ভোট কার্যক্রম

সুন্দরবন হতে পারে দেশের প্রধান পর্যটন কেন্দ্র

শুক্রবার, ১১ মার্চ, ২০১১

সুন্দরবনের দৃশ্য নয়নাভিরাম অপরূপ এবং গুরুগম্ভীর। আর এ নৈসর্গিক দৃশ্যাবলি ২৪ ঘণ্টায় বদলায় কমপক্ষে ৬ বার। সুন্দরবনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি ও বিভিন্ন শ্রেণীর পর্যটকদের সব সময় বিমোহিত করে। বন বিভাগের পরিসংখ্যানে জানা গেছে, গত অর্থবছরে ৮০ হাজার ১০২ জন পর্যটক সুন্দরবনে আসেন। ইকো ট্যুরিজম থেকে বন বিভাগের গত অর্থবছরে আয় হয় ২৬ লাখ ২১ হাজার ৬০ টাকা। পর্যটক সংখ্যা ও এ খাতে আয় আরো বৃদ্ধি পাবে। সরকার উদ্যোগ নিলে আগামীতে সুন্দরবন হতে পারে দেশের প্রধান পর্যটন কেন্দ্র। সুন্দরবনের বিশেষ আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পশুর নদীর তীরে ৩০ হেক্টর জমির ওপর করমজল পর্যটন কেন্দ্র, চাঁদপাই রেঞ্জে মংলা থেকে ২০ কিলোমিটার দূরে হারবারিয়া, সুন্দরবনের দক্ষিণ-পূর্ব কোণে মংলা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে কটকা রেস্ট হাউস, সমুদ্র সৈকত সংবলিত কচিখালী, নীলকমল অভয়ারণ্য, মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রসিদ্ধ দুবলার চর, শিবসা নদীর তীরে ৪০০ বছরের পুরনো মন্দির আর ঐতিহাসিক শেখেরবাড়ী নিয়ে শেখেরটেক, মান্দারবাড়িয়া দুর্গম অভয়ারণ্য। এ ছাড়া হিরণ পয়েন্টে বন বিভাগ ও মংলা বন্দরের নিজস্ব পাইলট রেস্ট হাউস ও বাতিঘর দর্শনীয় স্থান।

http://randomworldtravel.com/sundarban/sundarbans4a.jpg

করমজলঃ মংলা সমুদ্র বন্দর থেকে সামান্য দূরে পশুর নদীর তীরে ৩০ হেক্টর জমির ওপর বন বিভাগের আকর্ষণীয় এক পর্যটনস্থল করমজল। করমজলকে বন বিভাগ সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তুলেছে। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন। একদিনে সুন্দরবন ভ্রমণ এবং সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান করমজল। এখানকার প্রধান প্রধান আকর্ষণ হচ্ছে হরিণ, কুমির, বানর, কাঠের ট্রেইল, টাওয়ার, নৌকা চালনা, জেলেদের মাছ ধরার দৃশ্য। দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজননের একমাত্র কেন্দ্র এখানে অবস্থিত।

হারবাড়িয়াঃ বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অন্তর্গত পশুর নদীর তীরে মংলা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে হারবাড়িয়া নামক স্থানটি অবস্থিত। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যাবলি যে কোনো পর্যটককেই বিমোহিত করে। এ স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষে বন বিভাগ ইতিমধ্যে কাঠের তৈরি ২টি ট্রেইলসহ গোলঘর যার একটি পুকুর সংলগ্ন কাঠের তৈরি পুল ইত্যাদি গড়ে তোলা হয়েছে। পর্যটকদের জন্য সুবিধাজনক ও উন্নয়নমূলক আরো কিছু পদড়্গেপ গ্রহণ করা হয়েছে।

http://farm1.static.flickr.com/76/201904665_6c88dbe5cf.jpg

কটকাঃ সুন্দরবনের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত কটকা সুন্দরবনের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে উলেস্নখযোগ্য। মংলা বন্দর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত কটকা সুন্দরবনের অভয়ারণ্যের প্রধান কেন্দ্র। এখানে পর্যটকদের জন্য বন বিভাগের একটি রেস্ট হাউস রয়েছে। লঞ্চ থেকে নেমে কাঠের জেটি দিয়ে কিছু দূর হাঁটলেই রেস্ট হাউস। তার সামনে সাগরের বিশাল জলরাশি। অন্য পাশে বনরাজি। পর্যটকদের আকর্ষণ করে সহজেই। কটকার আশপাশে রয়েছে অসংখ্য খাল। এসব খালে নৌকা নিয়ে ভ্রমণ খুবই মজাদার। খালগুলোর ২ পাশে রয়েছে বিভিন্ন বন্য প্রাণীর সদা আনাগোনা। কটকার জামতলা পর্যবেড়্গণ টাওয়ার থেকে দেখা যায় বন্য প্রাণীর অপূর্ব বিচরণ। কখনো কখনো টাওয়ার থেকে বাঘের দেখা পাওয়া যায়। রাজকীয় ভঙ্গিতে বাঘের চলাফেরায় শিহরিত হন পর্যটকরা।

কচিখালীঃ মংলা থেকে ১০০ কিলোমিটার দূরে কচিখালী। সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ। কটকার জামতলা পর্যবেক্ষণ টাওয়ার থেকে কচিখালী সমুদ্র সৈকত হয়ে বন বিভাগের কচিখালী স্টেশন পর্যন্ত হাঁটা পথ। এ পথের পাশে ঘন অরণ্যে বাঘ, হরিণ, শূকর, বিষধর সাপ ইত্যাদির এক ছমছম পরিবেশ যা দুঃসাহসী পর্যটকদের জন্য মনোমুগ্ধকর। এ সৈকতে প্রায়ই বাঘের অনাগোনা দেখা যায়। তাই পর্যটকদের ভ্রমণে বন বিভাগের সশস্ত্র রড়্গীদের সহায়তা নিতে হয়। এখানে বন বিভাগের একটি রেস্ট হাউস রয়েছে।

নীলকমলঃ মংলা বন্দর থেকে এটিও প্রায় ১০০ কিলোমিটার দড়্গিণে অবস্থিত। সুন্দরবন দক্ষিণ অভয়ারণ্যের এটি প্রশাসনিক কেন্দ্র। নীলকমলের অন্য নাম হিরণ পয়েন্ট। এ নামেই এটি বেশি পরিচিত। ১৯৯৭ সালে ঘোষিত ৫২২তম বিশ্ব ঐতিহ্যের ফলক এখানেই উন্মোচিত করা হয়। পর্যটকদের জন্য বন বিভাগ ও মংলা বন্দরের পৃথক রেস্ট হাউস এখানে রয়েছে।

http://mamunmck.files.wordpress.com/2008/11/sandorban.jpg?w=408&h=271

দুবলার চরঃ সুন্দরবনের সর্ব দিক্ষড়্গিণে অবস্থিত দুবলার চর একটি দ্বীপ বিশেষ। মৎস্য আহরণ, মৎস্য শিকার ও প্রক্রিয়াজাতকরণের জন্য দুবলার চর বিশেষভাবে পরিচিত। এ জন্য অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত জেলেরা এখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করেন। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে হিন্দুদের পুণ্যস্নান উপলক্ষে দুবলার চরে রাসমেলা বসে। রাসমেলায় হাজার হাজার দেশি-বিদেশি তীর্থযাত্রী ও পর্যটক দুবলার চরে আসেন। প্রাকৃতিক দুর্যোগের সময় এটি অবশ্য একটি ভয়ঙ্কর স্থান।

শেখেরটেকঃ শিবসা নদীর তীরে গহিন বনের ভেতর শেখেরটেক মন্দির। এক সময় এখানে জনপদ ছিল বলে জানা যায়। শেখের বাড়ির ধ্বংসাবশেষ, ঘরবাড়ির চিহ্ন লক্ষ্য করা যায়। যদিও এর ইতিহাস বিষয়ে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে ধারণা করা হয় এখানে বেশ সমৃদ্ধ একটি জনপদ এক সময় ছিল। সংস্কারের অভাবে মন্দিরটির ভগ্নদশা। গভীর বনের মাঝে মন্দির ও ভগ্ন স্থাপনা পর্যটকদের মাঝে কৌতূহলের সৃষ্টি করে।

মান্দারবাড়িয়াঃ সুন্দরবনের সর্ব দড়্গিণ কোণে সুন্দরবনের পশ্চিম অভয়ারণ্যে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরপুর দুর্গম এ স্থানটি পর্যটনের পাশাপাশি গবেষণার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানকার ঘন বনে অতি ক্ষুদ্রাকার প্রাণী থেকে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শূকর, কচ্ছপ, কুমির, সাপ, কাঁকড়া প্রভৃতি প্রাণী অবাধে বিচরণ করে। সুন্দরবনে সমুদ্র সৈকতের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় মান্দারবাড়িয়ায়।

পর্যটকঃ প্রতি বছর অসংখ্য দেশি-বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণে আসেন। ফলে রাজস্ব বাবদ সরকারের বেশ আয় হয়। বন বিভাগের পরিসংখ্যানে জানা গেছে, গত অর্থবছরে ৮০ হাজার ১০২ জন পর্যটক সুন্দরবনে আসেন। ইকো ট্যুরিজম থেকে বন বিভাগের গত অর্থবছরে আয় হয় ২৬ লাখ ২১ হাজার ৬০ টাকা। ২০০৬-০৭ অর্থবছরে ৯৬ হাজার ৭ জন পর্যটক আসেন এবং আয় হয় ২৯ লাখ ৬৫ হাজার ৮৬৮ টাকা। ২০০৫-০৬ অর্থবছরে ৯৪ হাজার ২১৪ জন পর্যটক সুন্দরবন দেখতে আসেন। আয় হয় ৩২ লাখ ৮৭ হাজার ৩৮৮ টাকা।

সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরা খুব সহজেই ট্রলার, ছোট লঞ্চ বা স্পিডবোটে বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারেন। দেশের অর্থনীতিতে সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরের অংশ - সুন্দরবন হতে পারে দেশের প্রধান পর্যটন কেন্দ্র

নোয়াখালী জেলার ইতিহাস

বুধবার, ৯ মার্চ, ২০১১

নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বর্তমান নোয়াখালী জেলা আগে ফেনী, লক্ষীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল, যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত।

ভৌগলিক সীমানা
চট্টগ্রাম প্রশাসনিক বিভাগের অধীন নোয়াখালী জেলার মোট আয়তন ৩৬০১ বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলার উত্তরে কুমিল্লা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ফেনী ও চট্টগ্রাম জেলা এবং পশ্চিমে লক্ষীপুর ও ভোলা জেলা অবস্থিত। বছরব্যাপী সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার গড় ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস। বছরে গড় বৃষ্টিপাত ৩৩০২ মিমি। এই জেলার প্রধান নদী বামনি এবং মেঘনা।


প্রশাসনিক এলাকাসমূহ
নোয়াখালী জেলায় ৯ টি উপজেলা রয়েছে। এগুলো হলো:

নোয়াখালী সদর
বেগমগঞ্জ
চাটখিল
কোম্পানীগঞ্জ
হাতিয়া
সেনবাগ
কবির হাট
সুবর্ণ চর
সোনাইমুড়ি

নোয়াখালীর শহর
নোয়াখালী সদর মাইজদি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। শহরের মোট জনসংখ্যা ৭৪,৫৮৫; এর মধ্যে ৫১.৫০% পুরুষ এবং ৪৮.৫০% মহিলা; জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫৯১৫। শহুরে লোকদের মধ্যে শিক্ষিতের হার প্রায় ৬০.৭০%। নোয়াখালী সদরের আদি নাম সুধারাম। ১৯৪৮ সালে যখন উপজেলা সদর দফতর মেঘনা গর্ভে বিলীন হয়ে যায়, তখন তা ৮ কিলোমিটার উত্তরে সরিয়ে বর্তমান মাইজদিতে স্থানান্তর করে হয়।

চৌমুহনী নোয়াখালীর আরেকটি ব্যস্ত শহর ও বাণিজ্য কেন্দ্র, যা একসময়ে মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার জন্য বিখ্যাত ছিল।

বসুরহাট শহরটি দ্রুত বেড়ে উঠছে এবং ব্যস্ত শহরের রুপ নিচ্ছে । এই শহরের অধিবাসীদের একটি বড় অংশ কাজের জন্য আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য প্রবাসী। সম্ভবত এই জন্যেই এখানে বাড়ী এবং জমির দাম খুবই বেশি, প্রায় রাজধানী ঢাকার সমপরিমাণ।

ইতিহাস
নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরা-র পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়া-র উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় "নোয়া (নতুন) খাল" বলা হত, এর ফলে "ভুলুয়া" নামটি একসময়ে পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে হয়ে যায় "নোয়াখালী"।

মানচিত্রঃ বৃহত্তর নোয়াখালী জেলানোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা ১৮৩০ সালে নোয়াখালীর জনগণের জিহাদ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ১৯২০ সালের খিলাফত আন্দোলন। জাতিগত সংঘাত ও রায়টের পর ১৯৪৬ সালে মহাত্মা গান্ধী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভ্রমণ করেন। বর্তমান বেগমগঞ্জ উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে, যা "গান্ধী আশ্রম" নামে পরিচিত।

১৭৯০ সালের পর হতে নোয়াখালী জেলা বহুবার ঘুর্ণিঝড়, বন্যা, টর্নেডো, সাইক্লোন ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লক্ষ লোকের প্রাণহানি ঘটে, যার মধ্যে নোয়াখালী জেলার অনেকে ছিলেন। ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনীর সাথে বহু রক্তক্ষয়ী যুদ্ধে নোয়াখালীর মাটি রঞ্জিত হয়ে আছে। ১৫ই জুন, ১৯৭১ সালে সোনাপুর আহমদীয়া স্কুলের সম্মুখ যুদ্ধে প্রায় ৭০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়। ১৯৭১ সালের ১৯ আগস্ট পাকবাহিনী বেগমগঞ্জ থানার গোপালপুরে গণহত্যা চালায়। নিহত হন প্রায় ৫০ জন নিরস্ত্র মানুষ। নোয়াখালী জেলা স্বাধীন হয় ১৯৭১ সালের ৭ ডিসেম্বর।

অর্থনীতি
নোয়াখালী জেলার মোট আয় ৩৭৮ কোটি টাকা (১৯৯৯-২০০০)। জেলার মোট আয়ের ৪৮% আসে চাকরি বা সেবামূলক খাত থেকে। অপরদিকে আয়ের মাত্র ১৭% আসে শিল্পখাত থেকে। নোয়াখালী জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৬ শতাংশ হারে হচ্ছে। নোয়াখালী জেলার মানুষের মাথা পিছু আয় ১৩,৯৩৮ টাকা (১৯৯৯-২০০০)।


বৃহত্তর নোয়াখালী জেলার মুক্তিযোদ্ধা
মৌলভী সফি উল্যাহ, খিজির হায়াত খান, আবু নাছের, নূরুল আলম প্রমুখ।

নোয়াখালী জেলার ওয়েব সাইটঃ www.dcnoakhali.gov.bd
পরের অংশ - নোয়াখালী জেলার ইতিহাস

কক্সবাজার জেলার ইতিহাস

আরব ব্যবসায়ী ও ধর্ম প্রচারকগন ৮ম শতকে চট্টগ্রাম ও আকিব বন্দরে আগমন করেন। এই দুই বন্দরের মধ্যবর্তি হওয়ায় কক্সবাজার এলাকা আরবদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসে। নবম শতাব্দীতে কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রাম হরিকেলার রাজা কান্তিদেব দ্বারা শাসিত হত। ৯৩০ খ্রিষ্টাব্দে আরাকান রাজা সুলাত ইঙ্গ চন্দ্র চট্টগ্রাম দখল করে নেবার পর থেকে কক্সবাজার আরাকান রাজ্যের অংশ। ১৬৬৬ সালে মুঘলরা চট্টগ্রাম দখল করে নেয়।
মুঘল সেনাপতি বুজুর্গ ওমেদ খান কর্ণফুলির দক্ষিণের মাঘ কেল্লা দখল করে নেন এবং আরাকানবাসী রামু কেল্লাতে আশ্রয় নেয়, যা কিনা পরে মুঘলরা হঠাৎ আক্রমন করে দখল করে নেয়। কক্সবাজারে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেইষ্ঠ ইন্ডিয়া কোম্পানি চাষীদের মাঝে জমি বিতরণের এক উদারনীতিক পদক্ষেপ নেয়। এর ফলে চট্টগ্রাম ও আরাকানের বিভিন্ন অঞ্চল হতে মানুষ এই এলাকায় আসতে থাকে। বার্মা রাজ বোধাপায়া (১৭৮২-১৮১৯) ১৭৮৪ সালে আরাকান দখল করে নেন। প্রায় ১৩ হাজার আরাকানি বার্মারাজের হাত থেকে বাঁচার জন্য ১৭৯৯ সালে কক্সবাজার থেকে পালিয়ে যায়। এদের পুনর্বাসন করতে ইষ্ঠ ইন্ডিয়া কোম্পানি একজন হিরাম কক্সকে নিয়োগ দেয়। প্রতি পরিবারকে ২.৪ একর জমি এবং ছয় মাসের খাদ্যসামগ্রি প্রদান করা হয়েছিল। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবার পূর্বেই হিরাম কক্স ১৭৯৯ সালে মৃত্যু বরণ করেন। পুনর্বাসন প্রক্রিয়ায় তার অবদানের জন্য কক্স-বাজার নামক একটি বাজার প্রতিষ্ঠিত হয়েছিল। এই কক্স-বাজার থেকেই কক্সবাজার জেলার নামের উৎপত্তি।

ভৌগলিক সীমানা
কক্সবাজারের মোট আয়তন ২৪৯১.৮৬ কি.মি। এ জেলা উত্তরে চট্টগ্রাম জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বান্দরবন জেলা, মায়ানমারের আরাকান এবং নাফ নদী ও পশ্চিমে বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্ঠিত। উপকুলবর্তি এলাকা হওয়ার এ জেলা প্রায়ই সামুদ্রিক ঝড়, জলচ্ছাস, হারিকেন, স্লাইকোন ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়।

প্রধান দ্বীপঃ মহেশখালি, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহ পরি, সেন্ট মার্টিন্‌স দ্বীপ (নারিকেল জিঞ্জিরা), মাতাবাড়ি।

প্রধান বনঃ ফুলছড়ি রেঞ্জ, ভুমারিয়া-ঘোনা রেঞ্জ, মেহের-ঘোনা রেঞ্জ, বাক খালি রেঞ্জ।


কক্সবাজারের সমূদ্র সৈকতে সূর্যাস্তকক্স-বাজারে পৃথিবীর দীর্ঘতম (১১১ কি.মি দীর্ঘ) সমুদ্র সৈকত রয়েছে।

নদনদী
প্রধান নদীঃ মাতামুহুরি, বাকখালি, রেজু খাল, নাফ, মহেশখালি প্রণালী ও কুতুবদিয়া প্রণালী।

প্রশাসনিক এলাকাসমূহ
১৮৬৯ সালে কক্সবাজার একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি পায়। ১৯৭২ সালে কক্সবাজার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কক্সবাজার জেলার উপজেলা গুলো হলঃ

উখিয়া উপজেলা
কক্সবাজার সদর উপজেলা
কুতুবদিয়া উপজেলা
চকোরিয়া উপজেলা
টেকনাফ উপজেলা
মহেশখালী উপজেলা
রামু উপজেলা
পেকুয়া উপজেলা
পর্যটন
কক্সবাজার বাংলাদেশের একটি বৃহৎ পর্যটন কেন্দ্র। এখানে ৬ টি বড় হোটেল, ৮০ টি অন্যান্য হোটেল আছে। এখানে একটি ঝিনুক মার্কেট ও একটি বার্মিজ মার্কেট আছে যেখানে মায়ানমার, থাইল্যান্ড ও চীনের সামগ্রি পাওয়া যায়।

অর্থনীতি
প্রধান পেশাঃ কৃষি, মৎসজীবি, কৃষি শ্রমিক, মজুর, চাকুরিজীবি, ব্যবসায়ী এবং অন্যান্য।

প্রধান শস্যঃ ধান, আলু, ডাল, পিঁয়াজ, হলুদ, আঁদা, গম, আঁখ, তামাক, রাবার, সবজী, পান, সুপারি।

প্রধান ফলঃ আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, নারিকেল, লিচু, পেয়ারা, তাল।

চালের কল ৪৭৩ টি, লবনের কল ৩৮ টি, বরফের কল ৬৪ টি, ময়দার কল ১৪৫ টি, মৎসপ্রক্রিয়াজাতকরন (শুঁটকি)শিল্প ৩১ টি, মৎস-খাদ্য কল ১ টি, স' মিল, ছাপাখানা ১৮ টি।

খনিজ পদার্থঃ প্রাকৃতিক গ্যাস, জিরকন, লিমেনাইট, রুটাইল, ম্যাগনেটাইট, মোনাজাইট, কোরালিন, লাইমস্টোন।

রপ্তানি পন্যঃ পান, সুপারি, কাঁঠাল, কলা, পেঁপে, আনারস, চীনাবাদাম, কাঠ, চিংড়ি, শুঁটকি, লবন, তামাক, মাছ, নারিকেল, রাবার।

চিত্তাকর্ষক স্থান

হিমছড়ির পাহাড় থেকে দেখা কক্সবাজার সমুদ্র সৈকতহিমছড়ি, আদিনাথ মন্দির (মহেশখালি), শাহ ওমরের সমাধি (চকরিয়া), মানিকপুরেরে ফজল কুকের সাতগম্বুজ মসজিদ, হাসের দীঘি, বীর কামলা দীঘি (টেকনাফ), মাথিন কূপ (কুতুবদিয়া), কালারমা মসজিদ, কুতুব আউলিয়ার সমাধি, রামকট হিন্দু মন্দির, রামকোট বুদ্ধ খেয়াং, লামাপাড়া বুদ্ধ খেয়াং (উকিয়া), পাটাবাড়ি বুদ্ধ খেয়াং, কুতুপালাং বুদ্ধ মন্দির, আগভামেধা বুদ্ধ খেয়াং, বুদ্ধের প্যাগোডা, এক গম্বুজ মসজিদ।

স্বাধীনতা যুদ্ধের প্রতিক স্বরুপ এ জেলায় ৩ টি শহিদ মিনার ও ১ টি গনহত্যার কেন্দ্র আছে।

স্বাস্থ্য কেন্দ্র
১ টি হাসপাতাল, ৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১ টি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, যক্ষা ক্লিনিক, ৩৫ টি পরিবার পরিকল্পনা কেন্দ্র, ৫ টি বেসরকারি হাসপাতাল।

কক্সবাজার জেলার ওয়েব সাইটঃ www.dccoxsbazar.gov.bd
পরের অংশ - কক্সবাজার জেলার ইতিহাস

চট্টগ্রাম জেলার পটভূমি

চট্টগ্রামের প্রায় ৪৮টি নামের খোঁজ পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে ‌ রম্যভুমি, চাটিগা, চাতগাও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। পণ্ডিত বার্নোলির মতে, আরবি "শ্যাত (খন্ড)" অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী‌ এ থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মত অনুসারে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে বার জন আউলিয়া এসেছিলেন, তাঁরা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'চাটি' অর্থ বাতি বা চেরাগ এবং 'গাঁও' অর্থ গ্রাম। এ থেকে নাম হয় 'চাটিগাঁও'। আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। চট্টগ্রাম ১৬৬৬ সালে মোগল সাম্রাজ্যের অংশ হয়। আরাকানীদের হটিয়ে মোঘলরা এর নাম রাখেন ইসলামামাবাদ। মোগলরা এর প্রশাসনিক সীমানা চিহ্নত করে। ১৭৬০ সালে মীর কাশিম আলী খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এটি হস্তান্তর করেন। ব্রিটিশরা এরনাম রাখেন চিটাগাং।

ভূগোল
ভৌগলিক অবস্থান : বাংলাদেশের দক্ষিণপূর্বে ২০০‌৩৫’ থেকে ২২০৫৯’উত্তর অক্ষাংশ এবং ৯১০২৭’থেকে ৯২০২২’ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এর অবস্থান।

ভৌগলিক সীমানা : চট্টগ্রাম জেলার উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্ব দিকে বান্দরবান, রাঙামাটি, ও খাগড়াছড়ি জেলা, এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ।

চট্টগ্রাম জেলার ভৃ-প্রকৃতি
নদনদী
এখানকার প্রধান নদীর মধ্যে কর্ণফুলী নদী, হালদা নদী, সাঙ্গু নদী, এবং মুহুরী নদী উল্লেখযোগ্য।

প্রশাসনিক এলাকাসমূহ
চট্টগ্রাম জেলা ১৪টি উপজেলা (বর্তমানে থানা নামে পরিচিত) এবং চট্টগ্রাম শহর এলাকায় বিভক্ত। উপজেলা গুলো হলোঃ আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাঈশ, ফটিকছড়ি, ভূজপূর, হাটহাজারী, লোহাগড়া, মীরসরাই, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ, সাতকানিয়া, সীতাকুন্ড এবং কর্ণফুলী। চট্টগ্রাম শহর এলাকা ৭টি থানার অধীনঃ চাঁদগাও, বন্দর, ডাবলমুরিং, কোতোয়ালী, পাহাড়তলী, পাঁচলাইশ, এবং হালিশহর থানা।


দর্শনীয় স্থান
চট্টগ্রাম জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছেঃ

সীতাকুন্ড
বাড়বকুন্ড
পতেঙ্গা
ফয়্‌স লেক
কালুরঘাট
পার্কির চর (রাঙ্গাদিয়া)

চট্টগ্রাম জেলার ওয়েব সাইটঃ www.dcchittagong.gov.bd
পরের অংশ - চট্টগ্রাম জেলার পটভূমি

কুমিল্লা জেলার পটভূমি

কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল এবং সেই সময় নোয়াখালীও এর অংশ ছিল। ১৭৩৩ সালে বাংলার নবাব শুজাউদ্দিন ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবে বাংলার অন্তর্ভুক্ত করেন।
১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী কুমিল্লা দখল করে। ১৭৮১ সালে নোয়াখালীকে কুমিল্লা থেকে পৃথক করা হয়। ১৭৯০ সালে কোম্পানী শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি। ১৯৬০ সালে জেলার নাম করা হয় কুমিল্লা। ১৯৮৪ সালে, দেশের অন্যান্য মহকুমার মতো এর দুইটি মহকুমা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলায় উন্নীত হয়।


ভৌগলিক সীমানা
উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে নোয়াখালী ও ফেনী, পূর্বে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলা।

প্রশাসনিক এলাকাসমূহ
কুমিল্লা জেলার উপজেলা গুলি হল -

কুমিল্লা সদর উপজেলা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
বরুরা উপজেলা
চান্দিনা উপজেলা
দাউদকান্দি উপজেলা
লাকসাম উপজেলা
ব্রাহ্মণপাড়া উপজেলা
বুড়িচং উপজেলা
চৌদ্দগ্রাম উপজেলা
দেবীদ্বার উপজেলা
হোমনা উপজেলা
মুরাদনগর উপজেলা
লাঙ্গলকোট উপজেলা
মেঘনা উপজেলা
তিতাস উপজেলা
মনোহরগঞ্জ উপজেলা

চিত্তাকর্ষক স্থান
কুমিল্লা জেলার চিত্তাকর্ষন স্থান গুলোর কথা চিন্তা করলেই প্রথমেই আসে ময়নামতির নাম। এই স্থানটি কুমিল্লার অন্যতম দর্শনীয় স্থান। ময়নামতি ‌ছাড়াও কুমিল্লার ক্যান্টরম্যান্ট এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া পৃথিবীর বিভিন্ন দেশের সৈনিকদের কবর রয়েছে। ময়নামতিতে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এসব বিহার ও মঠ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরী করা হয়।


কুমিল্লা জেলার ওয়েব সাইটঃ www.dccomilla.gov.bd
পরের অংশ - কুমিল্লা জেলার পটভূমি

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য