বি.এন.পি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বি.এন.পি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সরকারের নির্দেশেই আমিনীর ছেলে গুম হয়েছে: মির্জা ফখরুল!

রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলেকে সরকারি নির্দেশেই বিশেষ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130090041820110323.jpg

মির্জা ফখরুল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজধানীর ৫৭ নং ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী অপহরণ করে। মুফতি আমিনীর ছোট ছেলে আবুল হাসানাতের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

তিনি বলেন, আমিনীর পরিবারকে মোবাইলে নানা রকম হুমকি দেয়া হচ্ছে। আমিনী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বলে সরকার তাকে দাবিয়ে রাখতেই তার পরিবারের ওপর আঘাত হানছে।

এ সময় দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মন্তব্য করে হাসনাতকে অবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সংবাদ সম্মেলনে দেশব্যাপী বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি।
পরের অংশ - সরকারের নির্দেশেই আমিনীর ছেলে গুম হয়েছে: মির্জা ফখরুল!

‘নির্দোষ প্রমাণে ছেলেদেরকে আদালতে হাজির করুন’বললেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম!

সরকারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার আগামী এক বছরের মধ্যেই শেষ করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা অয়োজিত ‘যুদ্ধাপরাধের বিচার, বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এক বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের করা ১২ জনের তালিকার অধিকাংশের বিচার শেষ হবে দাবি করে কামরুল বলেন, খুব শিগগিরই বিচারের কাজ শুরু হবে। বিচার শুরু হলে তা দ্রুতই শেষ হবে।

বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, যদি সৎ সাহস থাকে বিদেশ থেকে ছেলেদের এনে মামলা মোকাবিলা করে আপনার ছেলেরা যে নির্দোষ তা প্রমাণ করুন।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_1/127426676420100519.jpg

আলেঅচিত ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অভিযুক্ত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের অন্যায়ের সঙ্গে জড়িতরা কেউই রেহাই পাবে না।

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিম অভিযোগ করে বলেন, ’৭১- এর পরাজিত শত্রুদের বাঁচাতে বিএনপি-জামায়াত গণতন্ত্র ধ্বংসের জন্য মাঠে নেমেছে। এদের প্রতিহত করা হবে।

জনতার প্রত্যাশার আহবায়ক এমএ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তৃতা করেন।
পরের অংশ - ‘নির্দোষ প্রমাণে ছেলেদেরকে আদালতে হাজির করুন’বললেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম!

আদালতকে নির্দেশ দেয়ার অধিকার নেই প্রধানমন্ত্রীর : বিএনপি !

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিচার দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর মুক্তঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতার এই অভিযোগ করেন।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/128101961320100805.jpg

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক, কোকো হোক আর দেশের অন্য যে কোনও নাগরিক হোক, কারো বিচার নিয়েই আদালতকে নির্দেশ অধিকার প্রধানমন্ত্রীর নেই। তার এই নির্দেশ থেকে বোঝা যায়, বিচার বিভাগ স্বাধীন নয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ন করেছে। তিনি বিচার ব্যবস্থাকে নিজের হাতে নির্মমভাবে হত্যা করছেন।’

বিএনপি নেতারা বলেন, একদিকে প্রতিহিংসামূলকভাবে বিরোধীদলকে হয়রানি আর অন্যদিকে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে অপরাধীদের ছেড়ে দিয়ে দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে সরকার।

তাদের অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্য বিরোধীদলের মামলাগুলো প্রত্যাহার না করে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে খুনি-সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে সরকার।

এদিকে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি পালন করে বিএনপি।

সমাবেশে জানানো হয়, একই ইস্যু নিয়ে মুক্তাঙ্গনে রবিবার যুবদল, সোমবার স্বেচ্ছাসেবক দল ও মঙ্গলবার ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান ও রাজিয়া ফয়েজ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও রুহুল কবির রিজভী আহমেদ সহ দলের অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
পরের অংশ - আদালতকে নির্দেশ দেয়ার অধিকার নেই প্রধানমন্ত্রীর : বিএনপি !

খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী!

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১১

http://media.somewhereinblog.net/images/eskimoblog_1226542839_1-99202_hasina%5B1%5D.gif

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পয়লা বৈশাখ উপলক্ষে পাঠানো নববর্ষের শুভেচ্ছা কার্ডটি প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রণয় জোয়ারদার বিরোধীদলীয় নেতার কার্যালয়ে পৌঁছে দেন। সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
পরের অংশ - খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী!

হত্যা-গুম করে সরকার ক্ষমতায় থাকতে চায়: বিএনপি!

জনসমর্থন হারিয়ে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা-গুম ও নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আন্দোলনের মাধ্যমে সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130253475920110411.jpg

ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিবের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সোমবার রাজধানীর মাদারটেকে খিলগাঁও থানা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ মহাজোট সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই তারা হত্যা-গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়।

বিরোধী দলের আন্দোলন ঠেকাতে সরকার হত্যা-গুমের পথ বেছে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ছাত্রদল নেতা হাবিবকে গুলি করে হত্যার চেষ্টা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সেই ষড়যন্ত্রেরই অংশ।

বিএনপির বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সরকার মন্ত্রিসভায় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে।

খিলগাঁও থানা বিএনপির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।
পরের অংশ - হত্যা-গুম করে সরকার ক্ষমতায় থাকতে চায়: বিএনপি!

ঝিনাইদহে ছাত্রদলকর্মীর পায়ের রগ কাটলো ছাত্রলীগ!

শনিবার, ৯ এপ্রিল, ২০১১

ঝিনাইদহে আরজু হোসেন (১৯) নামে এক ছাত্রদলকর্মীর পায়ের রগ কেঁটে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। শুক্রবার রাতে শহরের আরাপপুর সিটি লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, রাত আটটার দিকে আরজু বাড়ি থেকে শহরে আসছিল। এ সময় আরাপপুর সিটি লাইব্রেরির সামনে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগের কর্মী রাশেদ, রাকিব, আরিফ, রাজু ও ইমরান তাকে কুপিয়ে জখম করে ও বাম পায়ের রগ কেটে দেয়।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130228129620110408.JPG

আহত অবস্থায় আরজুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরজু হোসেন ৮ নং ওয়ার্ড ছাত্রদলেরকর্মী ও শহরের খাজুরা গ্রামের মাজেদুল হকের ছেলে।

খবর পেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা আরজুকে হাসপাতালে দেখতে যান।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটেছে।

এদিকে ছাত্রদলকর্মীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, বিএনপি নেতা এমএ মজিদ, আব্দুল মতলেব মিয়া, জাহিদুজ্জামান মনা, মুন্সী কামাল আজাদ ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
পরের অংশ - ঝিনাইদহে ছাত্রদলকর্মীর পায়ের রগ কাটলো ছাত্রলীগ!

পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতরা সরকারি দলের: হান্নান শাহ!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ অভিযোগ করেছেন, পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে ক্ষমতাসীন দলের নেতারা জড়িত বলেই সরকার এটাকে ধামাচাপা দিতে চাইছে।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130226924720110408.jpg

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

হান্নান শাহ বলেন, ‘এই কেলেঙ্কারির আসল হোতারা বর্তমান সরকারের লোক। অর্থমন্ত্রী সেটা স্বীকার করে বলেছেন, এদের নাম প্রকাশ করলে নাকি তাদের সম্মানহানি হবে।’

তিনি প্রশ্ন রাখেন, ‘দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে অথচ তাদের সম্মান নিয়ে আপনারা ভাবছেন?’

মধ্যবর্তী নির্বাচন জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে হান্নান শাহ বলেন, সরকারের এজেন্ডা হচ্ছে প্রতিবেশী দেশের স্বার্থরক্ষা করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। দেশের স্বার্থ বিকিয়ে ব্যক্তিস্বার্থ উদ্ধার করা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাবেক পরিকল্পনা সচিব জাফর আহম্মদ চৌধুরী, বিএফইউজে মহাসচিব শওকত মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আব্দুল জলিল প্রমুখ।
পরের অংশ - পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতরা সরকারি দলের: হান্নান শাহ!

বিপন্ন গণতন্ত্র রক্ষায় আন্দোলনের বিকল্প নেই: বিএনপি নেতারা!

সরকারকে ফ্যাসিবাদী অ্যাখ্যায়িত করে বিএনপি নেতারা বলেছেন, বিপন্ন গণতন্ত্র রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। আর এজন্য দলীয় নেতা-কর্মীদেরকে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের আদর্শ অনুসরণের তাগিদ দেন তারা।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন। দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্মরণে সংগঠনটি এই স্মরণসভার আয়োজন করে।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130227977720110408.jpg

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে গণতন্ত্রের জন্য খোন্দকার দেলোয়ার ত্যাগ স্বীকার করে গেছেন, তা আজ হুমকির সম্মুখীন। অথচ খোন্দকার দেলোয়ার দেশের সমস্ত মানুষকে গণতন্ত্রের জন্য অনুপ্রাণিত করেছিলেন। ১/১১’র চড়ম ক্রান্তিলগ্নে তিনি গণতন্ত্র ও সার্বভৌম্ব রক্ষায় প্রাণপণ লড়াই করেছিলেন।

তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার বিরাজনীতিকরণ ও রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আর ১/১১’র সেই নষ্ট সময়ে গণতন্ত্র রক্ষায় রুখে দাঁড়িয়েছিল বিএনপির প্রয়াত মহাসচিব।

শোককে শক্তিতে পরিণত করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজ যে ফ্যাসিস্ট সরকার দেশের ঘাঁড়ে চেপে বসেছে, তাদের বিরুদ্ধে সংগ্রামে খোন্দকার দেলোয়ারের মতো নেতা আজ বড়ই প্রয়োজন।

স্মরণসভায় বিএনপি নেতারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে দেলোয়ারের অসমাপ্ত আন্দোলনকে সফল করতে হবে। এক্ষেত্রে তার সাহসিক ভূমিকার কথাও স্মরণ করেন তারা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন সময়ে খোন্দকার দেলোয়ারের ওপর আক্রমণ হয়েছে। বিরোধী দল, সাবেক তত্ত্বাবধায়ক সরকার, মিডিয়া এমনকি নিজ দলের ভিতর থেকেও নানা আক্রমণ হয়েছে।

সব কিছুকেই তিনি (দেলোয়ার) সাহসিতার সঙ্গে মোকাবিলা করেছেন উল্লেখ করে তিনি বলেন, সাবেক মহাসচিবের এই সাহসিকতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গণতন্ত্র রক্ষায় এ শিক্ষা কাজে লাগাতে হবে।

নজরুল ইসলাম খান আরো বলেন, অগণতান্ত্রিক, অনির্বাচিত একটি সরকার এবং অতপর নির্বাচনের নামে ক্ষমতায় এসে অগণতান্ত্রিক কার্যক্রমে লিপ্ত একটি সরকারের সব ধরনের আক্রমণ ছিল দেলোয়ারের বিরুদ্ধে। স্মরণ সভা থেকে তার সেই আক্রমণের জবাব দেওয়ার প্রতিশ্রুতি সবাইকে নিতে হবে।

অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘খোন্দকার দেলোয়ার এমন একজন ব্যক্তি, যিনি সম্পদ আহরণের প্রতিযোগিতায় নামেননি। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা।’

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক আমলে অনেকেই কারাবন্দি হয়ে নির্যাতনের শিকার হলেন। সেই সময়ের নায়কদের কোনো বিচার হলো না।

তিনি বলেন, যারা বিচারের ব্যবস্থা করল না, ভবিষ্যতে তাদের বিচার যেন হয় তার ব্যবস্থায় আজকের স্মরণসভা থেকে শপথ নিতে হবে।

স্মরণ সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বলেন, দেশ ও দলের ক্রান্তিলগ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খোন্দকার দেলোয়ারকে যে গুরু দায়িত্ব দিয়েছিলেন সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে তার সেই দায়িত্ব পালন রাজনীতিকদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

আয়োজক কমিটির আহবায়ক দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাবি শিক্ষক সমিতির নেতা অধ্যাপক ড. ছদরুল আমিন, কলামিস্ট মাহফুজ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
পরের অংশ - বিপন্ন গণতন্ত্র রক্ষায় আন্দোলনের বিকল্প নেই: বিএনপি নেতারা!

সরকারের কাছে নারীনীতির সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি!

বুধবার, ৬ এপ্রিল, ২০১১

সরকারের কাছে নারী উন্নয়ন নীতির সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবদলের এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবির কথা জানান।

http://rtnn.net/newsimage/sec_6/subsec_22/129661994420110202.jpg

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির দায়িত্বপ্রাপ্ত মহাসচিব ও জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসার আহমেদ, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, সরকার নারীনীতির ব্যাখ্যা জনসম্মুখে প্রকাশ না করলে প্রমাণিত হবে- কুরআনবিরোধী নীতিমালায় সরকার বাস্তবায়ন করতে চাইছে।

তিনি বলেন, ‘নারীনীতির বিরুদ্ধে এ দেশের আলেম সমাজ অবস্থান নিয়েছে। তাদের দাবি এই নীতির মাধ্যমে কুরআন ও সুন্নাহকে আঘাত করা হয়েছে। আর আপনারা (সরকার) শুধু বলছেন- কুরআনবিরোধী কিছুই করা হয়নি। এ বিষয়ে আপনাদেরকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। যদি ব্যাখ্যা না দেন, তাহলে আমরা মনে করব- সরকার বিদেশি প্রভুদের পরামর্শে কুরআন এবং ইসলামের ওপর আঘাত করছে।’

বর্তমান সরকারকে ব্যর্থ এবং দুর্বল আখ্যা দিয়ে বিএনপির দায়িত্বপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লাগাতার আন্দোলনের মাধ্যমে সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করা হবে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এজন্য আমিনীর একার হরতাল হলেও এর নেপথ্যে বিএনপি-জামায়াত জোটের জড়িত থাকার প্রলাপ বকছেন।

মির্জা ফখরুল বলেন, সোমবারের হরতালে এ দেশের ধর্মপ্রাণ মানুষের সমর্থন ছিল। কারণ বাংলাদেশে শতকরা ৯৫ ভাগ লোক ধর্মপ্রাণ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে এদেশের মানুষ মেনে নেবে না।
পরের অংশ - সরকারের কাছে নারীনীতির সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি!

হরতালের ব্যাপারে বিএনপি এখনো সিদ্ধান্ত নেয়নি!

রবিবার, ৩ এপ্রিল, ২০১১

প্রস্তাবিত নারীনীতি নিয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

http://rtnn.net/newsimage/sec_6/subsec_22/128404481520100909.jpg

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, সরকারের উচিৎ নারীনীতিতে নতুন কী সংযোজিত হয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া। নারীনীতির কোনো অংশ যদি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুশাসনের বিপক্ষে থাকে তা প্রত্যাহারের ঘোষণা দেয়া।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ডাকা হরতালের ব্যাপারে স্পষ্ট কিছু না জানিয়ে বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন, এ নিয়ে আন্দোলনরতদের সঙ্গে সরকার আলোচনায় না বসে দমননীতির অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। আমরা সরকারের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।

এরআগে গত শুক্রবার মির্জা ফখরুল ইসলাম জানান, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতাল তাদের দলীয় কর্মসূচি। এ বিষয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে আমরা কোনো কথা বলিনি, বলব না।

৪ এপ্রিলের হরতালের মাঠে বিএনপি মাঠে থাকবে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমরা লিখিত বক্তব্য দিয়েছি। এটাই আমাদের অবস্থান।

সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
পরের অংশ - হরতালের ব্যাপারে বিএনপি এখনো সিদ্ধান্ত নেয়নি!

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিজয়ীদের খালেদার অভিনন্দন

শনিবার, ২ এপ্রিল, ২০১১

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/127342145220100509.jpg

শুক্রবার সৌদি আরব থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, ‘দেশের সার্বিক অবনতিশীল পরিস্থিতিতে নগ্ন দলীয়করণ ও নানাবিধ অপকৌশলে উচ্চ আদালতকে কলুষিত করে ন্যায় বিচারের পথ সম্পূর্ণ রুদ্ধ করে দেয়ার বিরুদ্ধে নিরঙ্কুশ রায় দেয়ায় আমি সচেতন আইনজীবী সমাজকে মোবারকবাদ জানাই।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে বিজয়ীরা আইনের শাসন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সঙ্গে নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

খালেদা জিয়া বলেন, সমিতির গৌরব সমুন্নত রাখতে বিজয়ী সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণ করে সমিতির গণতান্ত্রিক ধারা অবহ্যাত রাখায় বিজিত প্রার্থীদেরও ধন্যবাদ জানান তিনি।
পরের অংশ - সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিজয়ীদের খালেদার অভিনন্দন

সংবিধানে বিতর্কিত কিছু অন্তর্ভুক্ত করা হলে প্রত্যাখান: মওদুদ

সংবিধান সংশোধনের নামে সরকার জাতিকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সংবিধান সংশোধনের নামে বিতর্কিত কিছু অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হলে বিরোধীদল তা প্রত্যাখান করবে বলে জানান মওদুদ।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/127998997020100724.jpg

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘একমাত্র সংসদই আইন পরিবর্তন বা সংশোধন করতে পারে। আওয়ামী লীগ মনগড়া একটা খসড়া সংবিধান তৈরি করে সেখানে ৩১টি অনুচ্ছেদ সংযোজন করে যা খুশি তাই করছে। দেশে এখন কোনও সংবিধান নেই। আর সংবিধান না থাকলে সংসদও নেই, সরকারও নেই।’

সুপ্রিম কোর্টকে আইন পাস করার দায়িত্ব দেওয়া হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) আরো ৩১ টি অনুচ্ছেদ সংবিধানে সংযোজন করার জন্য হাইকোর্টে রিভিউ করেছে।

সরকারের আড়াই বছরের শাসনে জাতি শঙ্কিত ও আতঙ্কিত উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য বিচার বিভাগসহ সকল প্রতিষ্ঠান ‘কন্ট্রোল’ করতে চায়।

ওবায়দুর রহমান স্মরণে তিনি বলেন, ওবায়দুর রহমান তার জীবনকে গণতন্ত্র, দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। তার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সভাপতি টিএম গিয়াস উদ্দীনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ প্রমূখ বক্তব্য রাখেন।
পরের অংশ - সংবিধানে বিতর্কিত কিছু অন্তর্ভুক্ত করা হলে প্রত্যাখান: মওদুদ

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য