আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৫ ন্যাটো সেনা নিহত!

রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

আফগানিস্তানে একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছে। হামলায় চার আফগান সেনাও প্রাণ হারায়। সূত্র: বিবিসি ও আল-জাজিরা অনলাইন।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী ও আফগান বাহিনী যৌথভাবে আক্রান্ত এই ঘাঁটি ব্যবহার করে। শনিবার সকালের এই হামলায় নয় সেনা নিহতের পাশাপাশি চার আফগান সেনা এবং চার আফগান দোভাষী আহত হয়।

http://rtnn.net/newsimage/sec_2/subsec_8/130293838520110416.jpg

আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত একজন আত্মঘাতী হামলাকারী দেশটির পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশের একটি সেনা ঘাঁটির প্রবেশদ্বারে সঙ্গে থাকা বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মোহাম্মাদ জহির আজিমি হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে শরীরের সঙ্গে বিস্ফোরক বেল্ট জড়ানো এক ব্যক্তি পায়ে হেঁটে এসে জালালাবাদের পশ্চিমে অবস্থিত সেনা ঘাঁটির প্রবেশদ্বারে এসে নিজেকে উড়িয়ে দেয়।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বলা হয়, সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে পাঁচ ন্যাটো সেনা ও চার আফগান সেনা নিহত হয়েছে। এছাড়া হামলায় চার আফগান সেনা ও চার দোভাষী আহত হয়। সেনা কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

তালেবান যোদ্ধারা হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এক ই-মেইল বার্তায় বলেন, মধ্য আফগানিস্তানের দাই কুন্দি প্রদেশের এক যোদ্ধা এই আত্মঘাতী হামালা চালিয়েছে।

প্রসঙ্গত, আত্মঘাতী হামলায় কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান খান মোহাম্মাদ মুজাহিদ নিহত হওয়ার পরদিন জালালাবাদে হামালার ঘটনা ঘটল। দক্ষিণ কান্দাহারে ওই হামলার ঘটনা আরো দুই পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের অভিযোগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আফগানিস্তানে অভিযান চালায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। আফগানিস্তানে বর্তমানে প্রায় এক লাখ ৫০ হাজার মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা অবস্থান করছে। মার্কিন অভিযান এবং তালেবানদের প্রতিরোধের মুখে হাজার হাজার আফগান নাগরিক নিহত হয়। একইসঙ্গে দেশটির পুরো অবকাঠামো ধ্বংস হয়ে যায়।
পরের অংশ - আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৫ ন্যাটো সেনা নিহত!

বিবাহিত মেয়েরা অবিবাহিতদের চেয়ে অধিক সুখী!

বিবাহকে গুরুত্ব দেয়া দেশসমূহে বিবাহিত মেয়েরা অবিবাহিত মেয়েদের থেকে সুখী। ব্রিটিশ সাইকোলজি এসোসিয়েশন এই রিপোর্ট প্রকাশ করেছে। গত শুক্রবারে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক কনফারেন্সে এর কারণ হিসাবে দেখানো হয়, সেইসব দেশে মেয়েরা বিবাহিত হওয়ার কারণে সামাজিকভাবে নিরাপত্তা অনুভব করে। এই সামাজিক নিরাপত্তার কারণে তারা স্বামীর সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

http://rtnn.net/newsimage/sec_9/subsec_25/130297461920110416.jpg

অবিবাহিত মেয়েরা কম সুখী হওয়ার পিছনের কারণ হিসাবে গবেষক ওগলা স্টেভরোভা , প্রফেসর ডেললেফ ফেচেনহাউয়ের এবং ড. থমাস সচলসার বলেন, অবিবাহিতদের কম সুখী হওয়ার মূল কারণ সরাসরি বিয়ের সাথে সম্পৃক্ত নয়। মূলত এর জন্য সমাজের অবিবাহিত মেয়েদের প্রতি দৃষ্টিভংগী দায়ী।

এই সম্পর্কে গবেষকরা আরো বলেন,যেসব দেশে মেয়েদেরকে সামাজিকভাবে বউ হিসাবে অর্থাৎ যেসব দেশে মেয়েদের বিয়ে পরবর্তী জীবনকেই মুখ্য ধরা হয়। সেই সব দেশে মেয়েরা বিবাহ পরবর্তি সময়ে নিজেদের অধিকতর সুখী অনুভব করে। গবেষণায় আরো দেখা গেছে যে, যেসব মেয়েরা বিয়ের আগে প্রেম অথবা বিয়ে পূববর্তী সঙ্গীর সাথে বসবাস করে তারাও বিবাহিত মেয়েদের থেকে কম সুখী।
পরের অংশ - বিবাহিত মেয়েরা অবিবাহিতদের চেয়ে অধিক সুখী!

প্রেমিকা নিয়ে ছেলে উধাও, পুলিশের ভয়ে উধাও বাবা!

প্রেমের টানে ছেলে প্রেমিকা নিয়ে উধাও হয়ে যাওয়ায় পুলিশের ভয়ে এবার ছেলের বাবাকেও ঘর ছাড়তে হলো। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের হাজীপাড়া গ্রামে।

হাজীপাড়া গ্রামের দিনমজুর মছিরত আলীর ছেলে শহিদুল ইসলাম (২২) পাশের গ্রাম টেংনাগরের ফয়জুল ইসলামের মেয়ে রিমো আক্তার সাথীর (১৭) সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবার বিষয়টি মেনে নেবেনা এই ভয়ে গত ২১ শে মার্চ তারা বাড়ি থেকে পালিয়ে যায়।

http://media.somewhereinblog.net/images/mansourian_1234612399_1-HappyValentinesDay.jpg

এ ঘটনায় রিমোর বাবা বাদী হয়ে প্রেমিক প্রেমিক শহিদুল সহ তার বাবা মছিরত আলী, চাচা ওবায়দুল ইসলাম, চাচী ছকিনা বেগম ও চাচাতো ভাই শাহাজাহান আলীকে আসামী করে অপহরণ মামলা দায়ের করে।

মামলার পর শহিদুলের বাবা ও অন্যান্য আসামীরা গ্রেপ্তার এড়াতে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

গ্রামবাসীরা জানান, শহিদুলের পরিবার খুবই গরিব। মামলা চালানোর মতো আর্থিক সঙ্গতি না থাকায় আসামীরা অতিদরিদ্রদের জন্য সরকারি কর্মসংস্থান কর্মসূচীর কাজও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন তারা গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
পরের অংশ - প্রেমিকা নিয়ে ছেলে উধাও, পুলিশের ভয়ে উধাও বাবা!

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য